মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

কুবের-কপিলা হচ্ছেন মিশু ও মাহি, দৈত্য হবেন হাবু ভাই!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : বাংলা সাহিত্যে অমর এক চরিত্র কুবের। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র চরিত্র এটি। প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি কুবের। যে হেরে যায় পুঁজিবাদ ও সামন্তবাদের কূটকৌশলের কাছে। যুগে যুগে চরিত্রটিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তৈরি হয়েছে নাটক-সিনেমাও।  

এবার এই চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশু সাব্বিরকে। ‘এমন যদি হতো’ নামের বিশেষ একটি ধারাবাহিক নাটকে এ চরিত্রে দেখা যাবে তাকে। এতে কুবেরের শালী চরিত্র কপিলা হিসেবে পর্দায় হাজির হবেন সামিরা খান মাহি। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

এ সিরিজে মিশু ছাড়াও আরও কয়েকজন অভিনেতা ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা দেবেন। যার মধ্যে আলাদীনের দৈত্য চরিত্রে হাজির হবেন অভিনেতা চাষী আলম (হাবু ভাই নামে অধিক পরিচিত)। দেবদাস চরিত্রে দেখা যাবে জোভানকে। ওপার বাংলার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে মুকিত জাকারিয়াকে দেখা যাবে ঢাকার ভানু চরিত্রে। টয়া আসবেন কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের নায়িকা সোহানা হয়ে।  

এ ধারাবাহিকের নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, সোমবার (০১ জুলাই) থেকে মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘এমন যদি হতো’। এরপর থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit