বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাটিরাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পেলেন ৩শ’৮০ কৃষক

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ ২/২০২৪-২৫ মৌসুমে আমন উফশী জাতের   ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ৩শ’৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  প্রাঙ্গণে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্তবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী’র সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী বলেন- খরিপ ২/২০২৪-২৫  মৌসুমে আমন উফশী জাতের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩শ’ ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে  উফশী ধান বীজ ও ১০ কেজি,রাসায়নিক সার ডিএপি সার ১০ কেজি, এমওপি  বিতরণ করা হয়েছে।এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আলী হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আমেনা বেগম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit