সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদশি নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের ৯১৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।নুরুল ইসলাম ওই এলাকার দুলালি গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর পিলার এলাকায় দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নুরুল ইসলামসহ ৫/৭ জন বাংলাদেশি রাখাল।ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের একশত গজ অভ্যন্তরে কোচবিহারের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।পরে সঙ্গীয়রা তার মরদেহ নিয়ে দেশে ফিরেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit