বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মেয়ে কখন ডেটে যায় সেটা আমি জানি: স্বস্তিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যেন খোলা বইয়ের মতো।  তার মুখে কোনো কিছু আটকায় না।  অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা দেখলেই তা বুঝা যায়।  আলোচিত এই অভিনেত্রীর একমাত্র মেয়ে অন্বেষা- এখন আর ছোট নেই। কিছুদিন আগে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।  ব্যক্তিগত জীবনে অন্বেষা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তার প্রেমিকের নাম শ্লোক চন্দন। শ্লোক কলকাতারই ছেলে। এবার তিনি জানালেন নিজের মেয়ের সঙ্গেও সম্পর্কটা এরকম। মেয়ে কখন কার সঙ্গে ডেটে যান সে খবরও জানেন স্বস্তিকা। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মেয়ের বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘আমি তো ওকে রোজ বলি, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দু’জনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো। ও কবে কার সঙ্গে ডেটে গিয়েছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জোনটা বাবা-মায়েদেরই দিতে হবে।’

অন্বেষার পড়াশোনা শেষ হয়েছে, মা হিসেবে ওকে নিয়ে আপনার কখনো র‌্যাগিংয়ের ভয় কাজ করেছে? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘ও আপাতত এক বছর চাকরি করবে। তারপর পিএইচডির পড়াশোনা শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদে ওকে কখনো এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমি তো একজন মা। তাই সব সময় একটা চিন্তা লেগেই থাকে।’

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit