বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সিংহ একা চলে দল বেঁধে চলে ভেড়ারা, কেন বললেন পূজা চেরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরি। তবে সামাজিক মাধ্যমে রয়েছেন বেশ সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতুন ফটোশুটের ছবি শেয়ার করেন, সঙ্গে জুড়ে দেন নতুন নতুন বার্তা।

পোস্টে পূজা লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখেন, আপনার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন আপনি একা, তবে ভয় পেয়েন না। এর মানে, আপনি আর ১০ জনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছেন।’

পূজাকে এই সাজে দেখে পছন্দ করছেন তার ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে’; আরেকজনের মন্তব্য, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল’; আরেক ভক্ত দুর্গাপূজার আগাম আবদার করে লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’

পূজা চেরিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit