রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রিয়াঙ্কা ও দীপিকার মধ্যে কে পারিশ্রমিকে এগিয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে নায়কদের মতো নায়িকারাও বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে কাজ করছেন। সে তালিকায় বলিউডে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকার সংখ্যাও কম নয়। সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এ প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কয়েকজন ভারতীয় অভিনেত্রীদের তালিকা হয়েছে। সেখান থেকে জানা গেছে নানা তথ্য।

এবার জেনে নেওয়া যাক পারিশ্রমিকের দিকে প্রিয়াঙ্কা নাকি দীপিকা এগিয়ে রয়েছেন। ইন্টারনেট মুভি ডেটাবেজের তালিকার শীর্ষে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তার পরিচিতি বাড়তে থাকে।

২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়াঙ্কার। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এ অভিনেত্রী।

হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো কাজেও দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমা প্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি।

এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পান। হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকায় দীপিকার সিনেমা প্রতি পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি রুপি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit