রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

২০২৭ সালে স্বর্ণের দাম বাড়বে না কমবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে স্বর্ণের দামে চলতি বছরের বড় উত্থানের পর শুরু হয়েছে দরপতন। উচ্চ সুদহার ও শক্তিশালী মার্কিন ডলারের চাপে মূল্যবান এই ধাতুর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে স্বর্ণের গড় দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে। ২০২৬ সালের জন্য এই পূর্বাভাস ৪ হাজার ৪৯৫ ডলার। অর্থাৎ আগামী বছর স্বর্ণের গড় দাম চলতি বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

গত তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়। এতে ২০২৬ সালের স্বর্ণের দামের পূর্বাভাস টানা দ্বিতীয় প্রান্তিকে কমানো হয়েছে। তিন মাস আগে ২০২৬ সালের জন্য প্রতি আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৫০৯ ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছেছিল। কিন্তু ইরান যুদ্ধের কারণে তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যায়। এতে শক্তিশালী হয় ডলার এবং সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। ফলে স্বর্ণের দাম নেমে আসে প্রায় ৪ হাজার ডলারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার মনে করেন, আগামী কয়েক মাসে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে পুনরুদ্ধার হতে পারে। বাজারের মনোযোগ ডলারের আধিপত্য কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাসের দিকে ফিরলে স্বর্ণের দাম বাড়ার সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ কেনা এবং ভারত ও চীনে ভৌত স্বর্ণের চাহিদা বাজারকে সমর্থন দেবে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, বড় ধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে ভারত ও চীনে ভৌত স্বর্ণের চাহিদা বাড়ার ধারাবাহিকতা দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনাকাটাও বাজারে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

তবে স্বর্ণের দাম বাড়ার পথ পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। যুক্তরাষ্ট্রে সুদহার দীর্ঘদিন বেশি থাকলে এবং ডলার শক্তিশালী হলে স্বর্ণের ওপর আবারও চাপ তৈরি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit