রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

২৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।  ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত সেই দামেই রোববার বিক্রি হবে স্বর্ণ।

স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের দাম বাড়ায় বাজুস বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit