রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল ইসির। তবে শেষ মুহূর্তে সংলাপে অংশ নিচ্ছে না দলটি। নতুন করে সময় চেয়েছে বিএনপি। পরবর্তী সময়ে দিনক্ষণ চূড়ান্ত হলে সংলাপে অংশ নেবে দলটি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি যুগান্তরকে বলেন, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানালে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রম অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে প্রথম দিন জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি; দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসতে চায় বলে ইসিকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। বিএনপি নতুন করে সময় চাওয়ায় সোমবার দলটির সঙ্গে সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit