রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান ভারতে মুক্তি পাবে না ফওয়াদ- মাহিরার পাকিস্তানি সিরিজ, কিন্তু কেন? ২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় যুক্ত হলো আরও ৩ দিন ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের নতুন ইতিহাস পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি? জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে কোনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের গত অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সময় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জাতীয় ঐক্যের পক্ষে। তবে ঐক্যের আগে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই সনদের যেসব বিধান ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেসব বিষয়েই বিএনপি ভিন্নমত জানিয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হলে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বর্তমান সরকারের কিছু নেতার বিরুদ্ধে স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও করেন শফিকুর রহমান। তিনি বলেন, যারা একসময় নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কেউ কেউ এখন অতীত ভুলে আওয়ামী লীগের কায়দায় জনগণের সঙ্গে নির্মম আচরণ করছেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ অকার্যকর মনে হলে জামায়াত তা বর্জন করবে। সরকারের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে না এলে জাতীয় ঐক্য কীভাবে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি। জামায়াত আমিরের মতে, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে নতুন করে সংলাপের প্রয়োজন হবে না। ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতেও এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit