শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বহু সমীকরণের ভারত-অস্ট্রেলিয়া মহারণ আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। আসরে টানা ১০ ম্যাচ জেতা ভারতকে সেবার ফাইনালে থামিয়েছিল প্যাট কামিন্সের দল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের লাখো সমর্থককে স্তব্ধ করে দিয়ে শিরোপা উৎসব করে অজিরা। ১০ মাসের মাথায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে দেখা হচ্ছে দুই দলের।

অজিদের জন্য তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি বাঁচামরার। ভারত অবশ্য খুব একটা দুশ্চিন্তায় নেই। বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, যেটুকু আছে তা অতি গাণিতিক। তাদের বরং লক্ষ্য হবে সুপার এইটে গ্রুপ ‘১’-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে জায়গা করে নেওয়ার। আর সেটা করার সবচেয়ে সহজ উপায় অবশ্যই অজিদের হারিয়ে দেওয়া।

এবারের বিশ্বকাপে অনেক ম্যাচেই অনাহুত অতিথি হিসেবে হাজির হয়েছে বৃষ্টি। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। এর ফলে ম্যাচের ওভার কমে আসতে পারে। সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে থাকা গ্রুপ ‘১’-এর সেমিফাইনালের হিসাব-নিকাশ আরও ঘোলাটে হতে পারে।

এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ভারতকে বিপদে পড়তে হবে না। তবে অজিদের মাথার উপর কিছুটা দুশ্চিন্তার কালো মেঘ থাকবে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই বাদ পড়ে যাবে বাংলাদেশ। সবচেয়ে বড় উপকারটা হবে আফগানদের। সে প্রেক্ষাপটে বাংলাদেশকে হারাতে পারলেই সব জটিল সমীকরণকে পাশ কাটিয়ে সেমিতে চলে যেতে পারবে তারা। উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit