বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাথটবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে দুটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’।  সিনেমা দুটি সম্পূর্ণ আলাদা গল্পের। তবে ওই দুই সিনেমায় একটি দৃশ্যে মিল রয়েছে। দুটি ছবিতেই বাথটবের দৃশ্য রয়েছে। যেখানে একটিতে ছিলেন শাকিব খান ও অন্যটিতে রয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। 

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বাথটবের সেই দৃশ্যে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। যেখানে উপস্থাপক ববির কাছে জানতে চান বাথটবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি?

এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে নায়িকা বলেন, ‘দুজনই হট-সেক্সি এবং উপস্থাপনযোগ্য। আর কে বেশি হট সেটা তোমরা বলবে কেমন।’

সাহসী চরিত্রে কেমন লাগে- উত্তরে অভিনেত্রী বলেন, ‘একটা চ্যালেঞ্জ থাকে। মাইন্ডে থাকে মানুষ নেগেটিভ কিছু বলবেই। তবে এই কঠিন পরিশ্রমটা কেউ বুঝবে না। যারা ভালোবাসে তারা সাপোর্ট করবে। কিন্তু কিছু মানুষ থাকবে নেগেটিভ বলবেই, যতই ভালো করি না কেন। চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয়। সবকিছু ফিল্মের জন্য। মানুষ যখন দেখবে তখন যাতে তাদের বিশ্বাস হয় সেই চেষ্টাই থাকে। সবকিছু ন্যাচারাল মনে হবে। ওই সময়ের জন্য সত্য মনে হবে।’

‘ময়ূরাক্ষী’ সিনেমাটি প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পে নির্মিত হয়েছে।  গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। নির্মাণ করেছেন রাশিদ পলাশ। ববি বাদেও সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

অন্যদিকে, নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘তুফান’। এ সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit