বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সোনাক্ষীর বিয়েতে তারার মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহা বিয়ে করলেন অভিনেতা জাহির ইকবালকে। তাদের সাত বছরের সম্পর্ক বিয়েতে রূপ নিল। রোববার জাহিরের নামে সোনাক্ষী সিঁদুর পরলেন সিঁথিতে । বর্তমানে তার আরও একটি পরিচয় হলো মিসেস ইকবাল। সকালে বিয়ে হলো, আর রাতে রিসেপশন।  

সোনাক্ষীর হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, জাহিরের সঙ্গে তার প্রেম এবং বলিউডে অভিনেত্রীর অভিষেক— এর সব কিছুর পেছনে অবদান ছিল সালমান খানের। আর এদিন তাদের দুজনের বিয়ের রিসেপশনে যোগ দিলেন বলিউড ভাইজানখ্যাত সালমান খান। গায়ে কালো স্যুট পরে তিনি এসেছিলেন ‘ঘটক’ হিসেবে। তাকে ঘটক বলার কারণ তো সবারই জানা। তিনিই জাহির ও সোনাক্ষীর ম্যাচমেকার হিসেবে কাজ করেন। একাধিক মৃত্যুর হুমকি উপেক্ষা করে, এদিন কড়া নিরাপত্তায় চলে আসেন সালমান খান। বিয়েতে এসেছিলেন সালমানের বোন অর্পিতা খান ও আয়ুশ শর্মাও। আর্পিতা ছিলেন জাহিরের স্কুলের সহপাঠী।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ২৩ জুন রোববার সকালের দিকে আইনি বিয়ে করেন সোনাক্ষী ও জাহির ইকবাল। কাগজে সই করে বিয়ে করেন তারা। এরপর রাতের রিসেপশন পার্টিতে বসল চাঁদের হাট। লাল শাড়ি, সিঁথি ভরা সিঁদুরে সেজেছিলেন নতুন বউ। মাথার খোঁপাতে সাদা ফুল। আর হাতের পাতায় আলতা, চুড়া, গলায় ভারি গহনা। সুপার হিট বউ হলেন শত্রুঘ্নকন্যা। আর জাহিরের শেরওয়ানিও ছিল সাদা রঙেরই। 

বলিউডের নতুন ট্রেন্ড মেনে কোনো ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে হাঁটলেনই না সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বরং বলিউড তারকাদের ডেকে বেশ জমিয়ে করলেন একটা বিয়ের অনুষ্ঠান।

বিয়ের অনুষ্ঠান থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী কাজল। সেখানে তাকে দেখা যায় নতুন দম্পতি জাহির-সোনাক্ষীর সঙ্গে ড্যান্স ফ্লোর মাতাতে। তিনজনেরই গাল ভরা হাসি বুঝিয়ে দেয়— পার্টি ছিল সুপার-ডুপার হিট।

এসেছিলেন বলিউড অভিনেত্রী রেখা। তার সৌন্দর্য এখনো অতুলনীয়। অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশনের সালোয়ার স্যুট পরে এদিন আসেন তিনি। হাতে ম্যাচিং বটুয়া। আর খোঁপা বাঁধা চুল। গলায় ও কানে ভারি গহনা।

পিচ রঙের পালাজো স্যুটে এসেছিলেন অভিনেত্রী টাবু। বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুকেও দেখা গেল এদিন। তার গায়ে ছিল সবুজ রঙের স্যুট। এসেছিলেন সঞ্জয় লীলা বানসালি ও রাবিনা ট্যান্ডন। হীরামান্ডি কোস্টার অদিতি রাও হায়দারিকে দেখা গেল এদিন। সঙ্গে ছিলেন প্রেমিক-অভিনেতা সিদ্ধার্থ। সোনালি রঙের লেহেঙ্গা পরেছিলেন অদিতি। আর সিদ্ধার্থের সাদা কুর্তার সঙ্গে বেজ রঙের ওভার কোট। অভিনেতার মাথায় ছিল হেয়ার ব্যান্ড। পার্টিতে রেখার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেল অদিতি ও সিদ্ধার্থকে। তাদের তিনজনের কাটানো সময় ছিল উষ্ণ-ভালোবাসায় ভরা।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে সালমান খানের ছবি ‘দাবাং’ দিয়েই সোনাক্ষীর অভিনয় শুরু। আর শুধু সোনাক্ষীই নয়, জাহিরকেও বলিউডে প্রথম সুযোগ করে দেন সালমানই। ২০১৯ সালে সালমান খানের প্রযোজনা সংস্থার ছবি ‘নোটবুক’-এ জ়াহিরের প্রথম অভিনয়। বোঝাই যাচ্ছে— সোনাক্ষী আর জাহিরের সঙ্গে ভালো সম্পর্ক এ অভিনেতার। ‘নোটবুক’ ছবিটি মুক্তির সময় সালমান বলেছিলেন, ‘ইকবাল রতনসি আমার ছোটবেলার বন্ধু। 

সোনাক্ষীর পরিবারে কয়েক দিনে এই বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি। সোনাক্ষী তার লাইফ পার্টনার হিসেবে মুসলিম জাহিরকে বিয়ে করায় মত নেই পরিবারের, রটেছিল এমনটিও। শেষে এগিয়ে এসে অভিনেত্রীর বাবাই ‘খামোশ’ বলে চুপ করান কটাক্ষকারীদের। গোটা সিনহা পরিবারকে এদিন দেখা গেল বড় মেয়ের পাশে।

সোনাক্ষীর হবু স্বামী জাহির ইকবালের বাবা ইকবাল রতনসি পেশায় একজন গহনা ব্যবসায়ী। সালমানের সঙ্গে রয়েছে তার বিশেষ ঘনিষ্ঠতা। জাহির ইকবালের বোন একজন সেলিব্রিটি স্টাইলিস্ট আর ভাই পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।

 

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit