বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ক্রিকেট অস্ট্রেলিয়াকে যে প্রশ্ন ছুঁড়ে দিলেন রশিদ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মানবাধিকার ইস্যু তোলে দেশটির সঙ্গে সবধরনের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২১ সালে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে একটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজ স্থগিত করেই থামেনি প্যাট কামিন্সদের বোর্ড। এরপর গত বছর মার্চে ওয়ানডে এবং চলতি বছর টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। আর গতকাল এই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে হারিয়েছে আফগানিস্তান।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘আমরা খেলোয়াড়রা শুধু ক্রিকেট নিয়ে ভাবি। সবাই বলে খেলাধুলা একটি জাতিকে, সবাইকে ঐক্যবদ্ধ রাখে। আমরা যে কোনো দলের বিপক্ষে খেলতে পারলে সবসময় খুশি। একমাত্র এভাবেই আমাদের ক্রিকেট দিনকে দিন উন্নতি করতে পারে। ক্রিকেটে যে বিষয়গুলো কারো নিয়ন্ত্রণাধীন নয়, সেগুলো নিয়ে আমরা কিছুই করতে পারি না। খুব ভালো হতো যদি কিছু করতে পারতাম। এটার কোনো সমাধান হলে ভালো লাগতো।  আমরা খুব খুশি হতাম। কিন্তু আমি জানি না এর সমাধান কী।’

রশিদ খানের প্রশ্ন, যদি বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলতে পারে আফগানিস্তানের বিপক্ষে তাহলে দ্বিপাক্ষিক সিরিজে কেন নয়? অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলে নিজেদের আরও উন্নতি করতে চান রশিদ। ‘যদি আমরা বিশ্বকাপে খেলি, তাহলে কেন দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারব না। সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা খুশি। আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। দিনকে দিন উন্নতি করতে পারি। আমি শুধু এটুকুই বলতে পারি।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit