শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

যেভাবে এখনও সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : টানা দু’টি ম্যাচ হেরে সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ করার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। কিন্তু আজকের একটি ম্যাচে হঠাৎ সেমিফাইনালের আশা টিকে রইলো। কী করলে কী হতে পারে আর কেমন ফলাফল করলে পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট।

সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে পরাজয়ের পর ভারতের কাছেও বাংলাদেশ হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। যে কারণে, ভারতের কাছে হারের পর বাংলাদশের বিদায় ‘প্রায় নিশ্চিত’ লিখে দেয়া হয়েছিলো। কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে দিলো আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভেল স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ব্যবধান ২১ রানের। ১৪৮ রান করেও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিলো তারা। এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেলো সুপার এইট গ্রুপ-১ এর।

আফগানরা আবার সুপার এইটে প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে। ব্যবধান ছিল ৪৭ রানের। এখন সুপার এইট গ্রুপ-১ এ ভারতের পয়েন্ট ৪, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট ২ করে। বাংলাদেশের শূন্য। এ পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই। শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই দুই ম্যাচে বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি বড় ব্যবধানে ভারতের কাছে হেরে যায়, তাহলে সেমিতে উঠে যাবে বাংলাদেশই।

আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয়, তখন ভারত-অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান- এই তিন দেশেরই পয়েন্ট হয়ে যাবে সমান সমান। সে ক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দু’দলই উঠবে সেমিফাইনালে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাদ পড়তে পারে যে কেউ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit