সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

খাবার বিক্রি করে দিন কাটাচ্ছেন সালমানের নায়িকা, কে এই অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক তারকা শূন্য হাতে অভিনয় জগতে প্রবেশ করে এখন হয়েছেন কোটিপতি। বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেলে তো কোনো কথায় নেই।  তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে সালমান খানের এক নায়িকার ক্ষেত্রে।  শুধু তাই নয়, সময়ের পরিক্রমায় বলিউড থেকে হারিয়েছেন এই অভিনেত্রী। 

তবে সালমানের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে বলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন পূজা। ‘হিন্দুস্থান’, ‘সিন্দুর সৌগন্ধ’, ‘ইন্তেকাম’-এর মতো একাধিক হিন্দি সিনেমাতে অভিনয় করেন তিনি। ‘আশিকি’ ও ‘ঘরানা’র মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন তিনি। এরপর বিয়ে করে স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গোয়া চলে যান পূজা। গোয়ায় একটি ক্যাসিনো চালাতেন তার স্বামী। বিয়ের পর ক্যাসিনোর ব্যবসাই সামলাতে শুরু করেন পূজা। কিন্তু তার স্থায়িত্বও খুব বেশি দিনের নয়।

২০১৮ সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পূজা। স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। কিন্তু পূজার পাশে তার স্বামী ছিল না। পূজাকে মৃত্যুশয্যায় একা ফেলে চলে যান তিনি। পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পূজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে প্রথম সিনেমার নায়ক সালমান খানের কাছে সাহায্যের আবেদন করতে দেখা যায় পূজাকে। অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান। ছয় মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন পূজা। মুম্বাইয়ে ফিরে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করেন তিনি। ২০২০ সালে একটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয়ের সুযোগ পান পূজা। কিন্তু এই সিনেমাটিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। 

এক পুরনো সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তার পুরনো বন্ধু রাজেন্দ্র ব্যবসা করার পরিকল্পনা দেন পূজাকে। বন্ধুর পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন পূজা। বর্তমানে মুম্বাইয়ে খাবারের ব্যবসা করেন তিনি, থাকেন একটি একচালার ঘরে।
 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit