বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বেড়াতে গিয়ে মারা গেলেন ইনফ্লুয়েন্সার ফারহা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : ইয়টে ভ্রমণে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সব চেষ্টাই যেন বৃথা! মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় তিউনিসিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারহা আল কাধির।

ইউরোপের দেশ মাল্টায় স্থানীয় সময় সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়েছে তার। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, মাল্টার একটি নৌযানে উঠার সময় হঠাৎ অসুস্থবোধ করেন ফারাহ।

ফারহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহ-ইনফ্লুয়েন্সার ও ঘনিষ্ঠ বন্ধু সোলায়মা হানিয়ানিয়া কাধির। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান―ফারাহ আল কাধির মারা গেছেন। সোলায়মা হানিয়ানিয়া আরও জানান, ফারাহ সত্যিই ব্যক্তিত্ববান, উদার ও উষ্ণ হৃদয়ের ছিলেন।
 
এদিকে ফারাহর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের মাধ্যমে জানা গেছে, হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত ছিল না বলে ধারণা করা হচ্ছে।

ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি মানুষ ফলো করেন ফারাহকে। তিউনিশিয়ার শীর্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিতি ছিল তার।
 
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিউটি টিপস এবং তার ফ্যাশন ব্র্যান্ড ‘বাজার বাই ফাফ’-এর প্রচারণার জন্য তারকা খ্যাতি পেয়েছিলেন এ তরুণী। জানা গেছে, ফারাহ মাল্টায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে ইনস্টাগ্রামে একটি কোম্পানি ও ব্র্যান্ডের প্রচার করছিলেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit