মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সমুদ্রের তলদেশে মিলল ৩ হাজার বছরের পুরোনো জাহাজ, মালামাল অক্ষত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিন হাজার বছরের বেশি পুরোনো একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে ইসরায়েলের উত্তর উপকূলে। উদ্ধারকারীদের দাবি, জাহাজটিতে থাকা সব মালামাল এখনো অক্ষত আছে। গতকাল বৃহস্পতিবার পুরাকীর্তি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমধ্যসাগরের তলদেশের ৫ হাজার ৯০৫ ফুট গভীরতায় জাহাজটি পাওয়া গেছে। ইসরায়েলের উত্তর উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরের ওই এলাকায় চালানো নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায। সংশ্লিষ্টদের দাবি, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরোনো। এতে শত শত অক্ষত মালামাল (অ্যাম্ফোরাই) পাওয়া গেছে।

ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বলছে, এই অঞ্চলে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীণ।জাহাজটিতে শতাধিক মালামালের মধ্যে দুই হাতলবিশিষ্ট জগ পাওয়া গেছে। এসব জগে ব্রোঞ্জ যুগে সমুদ্রে মদ বা জলপাই তেলের মতো পণ্য সংরক্ষণ করা হয়েছিল। জ্যাকব শারভিট এক বিবৃতিতে বলেছেন, এটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে একটি সুপরিচিত ঘটনা। এটি একটি বিশ্বমানের ইতিহাস-পরিবর্তনকারী আবিষ্কার। ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit