শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ

নওগাঁয় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুষ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটক ডাকাতরা হলেন- নওগাঁ সদর থানার দোগাছী (দক্ষিনপাড়া) গ্রামের মৃত আবু তালেব এর ছেলে গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর থানার শিবরামপুর গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬) এবং সাপাহার থানার খোট্টাপাড়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- গত ৩১ মার্চ রাত ৮টায় জেলার পোরশা থানার সরাইগাছী থেকে খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড়ের পূর্ব পাশে ব্রীজের ওপর সড়কের দুই পাশে রশি দিয়ে টেনে সড়ক অবরোধ করে ডাকাতরা। এসময় ওই সড়ক দিয়ে তিনজন মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় ডাকাতদের কবলে পড়ে। এর কয়েক মিনিট পর আরো একটি মোটরসাইকেল নিয়ে তিনজন আরোহী ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের কবলে পরে।

এসময় ডাকাতরা ছয়জন আরোহীকে জিম্মি করে পাশের আম বাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখে। ভিকটিমদের নিকট থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্ট ফোন ও তিনটি বাটন ফোন এবং ১২৫ সিসির দুইটি ডিসকভার মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ১৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উৎঘাটন করেন।

এরপর প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ থেকে ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়। সেই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পথচারীদের সড়কপথে নিরাপদে ও নিবিঘ্নে চলাচলের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার পরামর্শ দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit