শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

‎হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধায় জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ‎শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করেছে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচারা লাঠিসোঁটা নিয়ে আখতারুজ্জামানের ওপর হামলা চালায়। তাদের উপর্যুপরি লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
‎
‎নিহত আখতারুজ্জামান গ্রেফতারকৃত মতিনের আপন ভাতিজা। ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় রফিকুল ইসলামের পুত্র আখতারুজ্জামানের সাথে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘ দিন ধরে জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল।

​আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‎​ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করা হয়।
‎​
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:২৮
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit