বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ?

দেশের রিজার্ভ এখন ৩৪.৪৩ বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। সদ্যবিদায়ী মাস মার্চে প্রবাসী আয় দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে এই মাসে।

ফলে রেমিট্যান্স প্রবাহে এই বড় উল্লম্ফনে রিজার্ভও বাড়ছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় মেটানো এবং রিজার্ভ স্থিতিশীল রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১২ দশমিক ০৪ মিলিয়ন বা ২৯ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগে গত ১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit