বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জ্বালানি ও গ্যাস নিয়ে দেশে এলো আরও ৪ জাহাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ডিজেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে দেশে এসেছে আরও ৪টি জাহাজ।

সিঙ্গাপুর থেকে আসা এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম জাহাজ। 
শুক্রবার বিকালে জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা।
বন্দর সচিব সৈয়দ রফায়েত হামিম জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা ঝান নামের আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি রয়েছে। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (শুক্রবার) রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। 
এছাড়া দুটি বড় জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির প্রক্রিয়ায় থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit