রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

অবসরের ইঙ্গিত দিলেন লেভানডভস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ চার বছর পর জুন-জুলাইয়ে আবারও পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসরের। এই ধরনের বড় টুর্নামেন্টে যেমন নতুন মুখের উত্থান ঘটে, তেমনি প্রতিষ্ঠিত তারকারাও অনেক সময় প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। তবু বিশ্বকাপে খেলার স্বপ্ন কেউই সহজে ত্যাগ করতে চান না। পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।

তবে ২০২৬ বিশ্বকাপে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে গেছে, কারণ প্লে-অফে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে পোল্যান্ড বিদায় নিয়েছে। এই হারের পর ৩৭ বছর বয়সী লেভানডভস্কি নিজের হতাশা গোপন করতে পারেননি। স্টকহোমে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি সামাজিক মাধ্যমে মাঠ ছাড়ার একটি ছবি শেয়ার করেন, যার পেছনে বাজছিল ‘টাইম টু সে গুডবাই’। অনেকেই এটিকে তার বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

ম্যাচ শেষে পোলিশ গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় লেভান্ডভস্কি জানান, তিনি এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। ক্লাবে ফিরে গিয়ে বাকি ম্যাচগুলো খেলতে চান এবং সেই সময়ের মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। পরবর্তী বিশ্বকাপ চার বছর পর অনুষ্ঠিত হবে, তখন লেভানডভস্কির বয়স হবে ৪১-এর বেশি।

বয়সের কারণে সেখানে তার অংশ নেওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি পোল্যান্ডের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। ২০১৪ সাল থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৬৫) ও গোল (৮৯) করার রেকর্ডও তার দখলে।

জাতীয় দলের হয়ে আর বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ না পাওয়ার সম্ভাবনার মধ্যে লেভানডভস্কি আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে ক্লাব পর্যায়েও তার ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ চলতি মৌসুমের পর বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৭ ম্যাচে ১৬টি গোল করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit