বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা অক্সিজেনের সহজলভ্যতা, মান নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬-২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

এই কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ১৪ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা। 

এছাড়াও কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য বুয়েট এবং আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। 

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংক, এডিবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

নতুন এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। কমিটির প্রধান দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে রয়েছে- চিকিৎসা অক্সিজেনের মান নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করা, অক্সিজেন ব্যবস্থাপনায় একটি কার্যকর জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ কো-অপ্টের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৬,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit