বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত সোনালি রঙের নতুন ১ ডলারের একটি কয়েন আনতে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট। চলতি সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

নতুন মুদ্রার এক পাশে ট্রাম্পের প্রতিকৃতির সঙ্গে থাকবে ‘ইন গড উই ট্রাস্ট’ বাক্যটি। চারপাশে লেখা থাকবে ‘লিবার্টি’ এবং ‘১৭৭৬-২০২৬’। অপর পাশে থাকবে একটি ঈগলের প্রতীক, যার এক পায়ে তির এবং অন্য পায়ে জলপাইয়ের শাখা থাকবে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি মুদ্রা ও বিভিন্ন নথিতে ট্রাম্পের নাম ও ছবি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্পের ছবি সংবলিত স্মারক পাসপোর্ট, নতুন ১০০ ডলারের নোটে তার স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা, ২৪ ক্যারেট স্বর্ণের মুদ্রা এবং ২৫০ ডলারের স্মারক নোটের প্রস্তাবও আলোচনায় আসে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই মুদ্রা আমেরিকান মূল্যবোধ, স্বাধীনতা এবং জাতীয় অঙ্গীকারের প্রতীক হিসেবে তৈরি করা হচ্ছে।

তবে ১ ডলারের কয়েনে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি রাখা আইনসম্মত কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ২০২০ সালে পাস হওয়া একটি আইন অনুযায়ী স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রেজারি বিভাগ বিশেষ ১ ডলারের মুদ্রা তৈরি করতে পারে। তবে প্রচলিত মার্কিন বিধিতে সাধারণত মৃত ব্যক্তিদের ছবিই সরকারি মুদ্রায় ব্যবহারের অনুমতি রয়েছে।

এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে জীবিত প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত কয়েন তৈরি হয়েছিল। তাই জীবিত প্রেসিডেন্টের ছবি ব্যবহারের নজির আগে থেকেই রয়েছে।

মুদ্রাটির চূড়ান্ত নকশা ট্রাম্প মনোনীত সদস্যদের নিয়ে গঠিত কমিশন অব ফাইন আর্টসের সুপারিশ থেকে কিছুটা ভিন্ন। কমিশন ট্রাম্পের পার্শ্বচিত্রের সুপারিশ করলেও চূড়ান্ত নকশায় তার সামনের দিকের প্রতিকৃতি রাখা হয়েছে। এ ক্ষেত্রে অর্থমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

ইউএস মিন্টের নকশা ব্যবস্থাপনা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানান, আইনি পর্যালোচনায় তারা এমন কোনো বাধা পাননি, যা এই নকশাকে আইনবিরোধী প্রমাণ করে। তিনি জানান, নতুন মুদ্রাটি ২৫ সেন্টের কয়েনের চেয়ে কিছুটা বড় হবে। এটি ম্যাঙ্গানিজ ব্রাস দিয়ে তৈরি হবে এবং দেখতে সোনালি রঙের হবে।

উল্লেখ্য, এই ১ ডলারের মুদ্রা ট্রেজারি বিভাগের ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক মুদ্রা থেকে আলাদা। গত জুনে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ওই স্বর্ণের মুদ্রা উৎপাদন বন্ধের দাবি জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, ইউএস মিন্টের স্বর্ণ সরবরাহের সঙ্গে বিদেশি অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে।

সূত্র: ফক্স নিউজ

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৬,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit