সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভূমধ্যসাগরজুড়ে সাহারা মরুভূমির লাল ধূলিঝড়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হানা একটি শক্তিশালী লাল ধূলিঝড় এখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত দুই দিন ধরে ক্রিট দ্বীপ এই ধূলিঝড়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। সাহারা মরুভূমি থেকে আসা এই লাল ধূলিকণা শক্তিশালী বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউরোপের এই অংশে পৌঁছেছে। এই ঝড়ের অন্যতম অস্বাভাবিক বৈশিষ্ট্য হলো- এর ফলে আকাশ পুরোপুরি লালচে-কমলা বর্ণ ধারণ করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

আবহাওয়ার পূর্বাভাস ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসে তাণ্ডব চালানোর পর এই ধূলিমেঘ এখন মিশর ও লিবিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। উত্তর আফ্রিকার দেশগুলোতে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এই ধরনের ঝড় মাঝেমধ্যে ঘটলেও, বর্তমানে এই ঝড়ের তীব্রতা অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

বিশেষজ্ঞরা এই ধূলিঝড়ের কারণে বেশ কিছু মারাত্মক ঝুঁকির কথা উল্লেখ করেছেন। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে হাঁপানি বা অ্যাজমা রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধূলিকণার ঘনস্তর এবং লালচে আকাশের কারণে সড়কে ও আকাশে দৃষ্টিসীমাও সাধারণ সময়ের তুলনায় কমে গেছে, যা যাতায়াতের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বাড়ির ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, তীব্রতা বাড়লে এই ধরণের সাহারান ডাস্ট স্টর্ম মাঝেমধ্যে ইউরোপের মূল ভূখণ্ডেও পৌঁছে যায়।  

সূত্র: সামা টিভি

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit