শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

মেজাজ হারিয়ে বিমানকর্মীকেই কামড়ে দিলেন তরুণী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বোনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরবেন বলে বিমানের টিকেট কেটেছিলেন ভারতের এক তরুণী। সময় মতো তিনি বিমানে উঠেও পড়েন। তবে বিপত্তি বাধে বিমানে ওঠার পর। অন্য যাত্রীদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায়। রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ঝগড়া থামাতে আসা বিমানকর্মীর কব্জিতে কামড় বসিয়ে দেন তরুণী।

ভারতের লখনউ বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সরোজিনীনগর থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী আদতে আগরার বাসিন্দা হলেও বর্তমানে মুম্বাইয়ে থাকেন। লখনউয়ে বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে মুম্বাই যাওয়ার বিমান ছিল তাঁর। বিমান ছাড়ার পর যাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে বিমানসেবিকারা তাকে শান্ত করার চেষ্টা করলেও তাতে হিতে বিপরীত হয়। বিমানের মধ্যে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন ওই তরুণী।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমান থেকে তরুণীকে নামানোর সিদ্ধান্ত নেন কর্মীরা। তাই মাঝপথ থেকে বিমান ঘুরিয়ে আবার লখনউ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। অভিযোগ, বিমানবন্দরে নামার পর সেখানকার এক কর্মীর কব্জিতে কামড় বসিয়ে দেন তরুণী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। সরোজিনীনগর থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, তরুণী মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না। থানায় নিয়ে যাওয়ার পর তার বাড়ির লোককে খবর দেওয়া হলে কিছু ক্ষণ পর তরুণীকে তারা নিয়ে যান।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit