রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮

চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বন্ধ করতে পারে। তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি করারও এখানে প্রয়োজন নেই।

মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শীঘ্রই চলে যাচ্ছি। এটি দুই সপ্তাহের মধ্যেই হতে পারে। হয়ত দুই সপ্তাহ, হয়ত তিন সপ্তাহ।’তিনি আরও জানান, ইরানের সঙ্গে সফল কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুদ্ধ শেষ করা সম্ভব। ট্রাম্পের ভাষ্য, ‘ইরানকে আমার সঙ্গে কোনো চুক্তি করতে হবে না।

তাদের চুক্তি করার প্রয়োজন নেই।’এর আগে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কটাক্ষ করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাজ্যের মতো দেশগুলো যারা হরমুজ প্রণালীর চারপাশে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের কিছু বিলম্বিত সাহস গড়ে তুলতে হবে। তাদেরকে প্রণালীর কাছে যেতে হবে।’

অন্যদিকে মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এখনো চলমান। লেবাননের রাজধানী বেইরুতে ভারী বোমাবর্ষণের আঘাত করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ কমান্ডার এবং আরেকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit