শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধের ইতি টানার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো উচিত যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে এবং ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকিও কমাবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেইন এফেয়ার্স-এ প্রকাশিত এক নিবন্ধে জারিফ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একটি রূপরেখা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মুখ্য ব্যক্তি ছিলেন তিনি।

জারিফের প্রস্তাবিত পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো হলো—

  • ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে নিজ দেশের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো যেতে পারে—যা আগে ওয়াশিংটন প্রত্যাখ্যান করলেও বর্তমান পরিস্থিতিতে নতুনভাবে বিবেচিত হতে পারে।   
    আরও পড়ুন

    বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ‘আক্রমণ না করার নীতি’ স্বাক্ষরের জন্যও প্রস্তুত থাকা উচিত ইরানের। এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে একে অপরের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হবে।

  • দুদেশের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও দিতে পারে তেহরান, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।

জারিফ মনে করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরান তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমিয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বেশি মনোযোগ দিতে পারবে। এতে ইরানিরা একটি নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit