শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ‘লাভ’ শুধু রাশিয়ারই: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দাবি করেছেন যে, চলমান ইরান যুদ্ধ থেকে রাশিয়া উপকৃত হচ্ছে। অন্যদিকে কিয়েভ পিছিয়ে পড়ছে।

এক ভার্চুয়াল সাক্ষাৎকারে জেলেনস্কি অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমি নিশ্চিত রাশিয়া দীর্ঘ যুদ্ধ চায়। কারণ তাদের সুবিধা আছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মনোযোগ দিচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে। কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে।  যদি ইরানের যুদ্ধ চলতে থাকে, সেক্ষেত্রে আমি শুধু রাশিয়ারই সুবিধা দেখি।’

তিনি যুক্তি দেন, যেহেতু জ্বালানির দাম বাড়ছে সেহেতু রাশিয়া তেল বিক্রি থেকে বেশি আয় করছে। জেলেনস্কি আরও সতর্ক করেছেন যে, দীর্ঘ ইরান যুদ্ধ ইউক্রেনের অস্ত্র সরবরাহকেও প্রভাবিত করবে।

রাশিয়া জেলেনস্কির এ দাবিগুলোর ওপর এখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে, তার দেশ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সেই গোয়েন্দা তথ্য শেয়ার করেছে, যেখানে দেখা গেছে রাশিয়া ইরানকে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র দিয়েছে।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে জেলেনস্কি বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের মাটি ছাড়তে চাপ দিতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit