বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে শৈশবে নেইমার যে ত্যাগ স্বীকার করেছেন, তা নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন। সান্তোসের এই ফরোয়ার্ড তার ইউটিউব চ্যানেলে নিজের শৈশব সম্পর্কে বলেন, ‘আমার বয়স তখন ১৩-১৪। আমি স্কুলের ভ্রমণে যেতাম না, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যেতাম না, কারণ পারতাম না, পরদিন সকালে ট্রেনিং থাকত।’

নেইমার যোগ করেন, ‘আমি ভাবতাম: ‘ধুর! আমার সব বন্ধু মজা করছে, আর আমি বাড়িতে ছাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল, আমি সেটা বুঝতাম। রাগ হতো, কিন্তু পরের দিন ফুটবল খেলতে পারব ভেবে আবার দারুণ খুশি হয়ে যেতাম।’বিশ্বজুড়ে খ্যাতি ও সম্পদ অর্জন করলেও, নেইমার মাঝে মাঝে চান এই সবকিছু থেকে দূরে সরে সাধারণ জীবন উপভোগ করতে।

তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে এই অবস্থায় আছি। এটা একজন খেলোয়াড় হওয়ার মূল্য। খুব কঠিন। ব্রাজিলে তো আরও কঠিন; মানুষ আপনাকে ছিঁড়ে ফেলে সমালোচনা করে, বোঝে না যে আপনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এটা খুবই কঠিন। আমি কৃতজ্ঞ, কারণ আমি এর জন্য পরিশ্রম করেছি, কিন্তু আমিও একজন মানুষ।’

তিনি আরও জানান, সমালোচনা তাকে কষ্ট দেয়। বার্সেলোনা ও পিএসজির এই তারকা বলেন, ‘কিছু মানুষ আমাকে কোনো কারণ ছাড়াই পছন্দ করে না, এটা দেখে আমার খারাপ লাগে। আমি যেন ভুল করতে পারি না, কিন্তু আমি অনেক ভুল করেছি। আমি মাথা নিচু করি, স্বীকার করি, আর এটা জীবনেরই অংশ। আমার বয়স এখন ৩৪; অনেক ভুল করেছি, সামনে আরও করব।’

নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) এবং তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৩ সালের অক্টোবরে বাম হাঁটুর এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকে তিনি জাতীয় দলে খেলেননি। যদিও সাম্প্রতিক মাসগুলোতে সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন, তার পারফরম্যান্স এখনো জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি, ফলে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা এখনো নিশ্চিত নয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit