শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি ঈদ গাহে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহা‘র নামাজ। সোমবার সকাল ৮.৩০ ঘটিকা থেকে বিভিন্ন ঈদগাহে অনুষ্ঠিত হয় এই নামাজ।

দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১২৯টি ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮.৩০ঘটিকা থেকে শুরু করে সকাল ১০.০০ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই জামাত। পৌরশহরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগা মাঠে। এতে দেশ ও জাতির কল্যানে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. ওয়ালীউল্লাহ-বিন-তাহের।

এছাড়া অন্যান্য ঈদগাহে মহান আল্লাহর সান্নিধ্য লাভ, কোরআন খতম, অসুস্থ্য রোগি, ফিলিস্তিনিদের কল্যান, কবরবাসী সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজত করা হয়। এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আক্কাস আলী, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, ক্সুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতি কবি সুজন হাজং, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, এডভোকেট মানেশ চন্দ্র সাহা দুর্গাপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit