বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করলাম: মিথিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। ৭ বছরের বিরতির পর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। 

গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। তাহসানকে নিয়ে কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেছেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করা হলো। তার সঙ্গে সিন শেয়ার না হলেও স্ক্রিন শেয়ার করেছি আমরা।  শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’

 

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit