সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে ফ্লিনটফের ছেলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্লিনটফকে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা হয়। ২০০৫ সালে ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধারে দারুণ অবদান রেখেছিলেন তিনি। ২০০৯ সালে অবসর গ্রহণের আগে এই তারকা প্রায় ১২ বছর জাতীয় দলের হয়ে খেলেছিলেন৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে রকিও দ্রুতই উঠে আসছেন। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন এই ১৬ বছর বয়সী৷

ইংল্যান্ডের পুরুষ অনূর্ধ্ব-১৯ এর কোচ মাইক ইয়ার্ডি বলেন, ‘আমরা এই সিরিজের জন্য একটি চমৎকার স্কোয়াড বেছে নিয়েছি। কিছু খেলোয়াড় যারা বর্তমানে ভাইটালিটি ব্লাস্টে খেলছেন এবং প্রথমবারের মতো খেলবে এমন তরুণ খেলোয়াড়ের মিশ্রণ নিয়েই স্কোয়াডটি বানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তরুণ খেলোয়াড়দের জন্য ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ জার্সিতে পারফর্ম করা এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত সুযোগ এটি।’রকি ফ্লিনটঅফ এই মৌসুমে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে সবাইকে মুগ্ধ করেছেন।  ১৬ তম জন্মদিনের দুই দিন পর অভিষেকেই এজবাস্টনে ওয়ারউইকশায়ার ২য় একাদশের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান। শেষ পর্যন্ত ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। রকির বাবা ফ্লিনটফ বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড কোচিং স্টাফের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে রয়েছেন।

অনূর্ধ্ব ১৯ স্কোয়াডে আরও কয়েকজন খেলোয়াড়ের পারিবারিক সংযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবং বর্তমানে ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচ ডেল বেনকেনস্টাইনের ছেলে লুক বেনকেনস্টাইন এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

এছাড়াও অফস্পিনার ফারহান আহমেদ, যে কিনা ইংল্যান্ডের রেহান আহমেদের ছোট ভাই এই সপ্তাহে নটিংহামশায়ারে তার প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেছেন। ডারহাম উইকেটরক্ষক হেডন মাস্টার্ড, যার বাবা ফিল ইংল্যান্ডের হয়ে ১২বার সাদা বলের ক্যাপ অর্জন করেছিলেন এবং আরেক কিপার ব্যাটার জেমস রিউ-এর ছোট ভাইয়ের থমাস রিউও এই দলের জন্য নির্বাচিত হয়েছেন। ১৬ সদস্যের স্কোয়াডে নয়জন খেলোয়াড় রয়েছেন যারা এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিল। যদিও ইংল্যান্ড টুর্নামেন্টের নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ষষ্ঠ স্থান পেয়েছে।

ইংল্যান্ডের পুরুষ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: লুক বেনকেনস্টেইন (এসেক্স- অধিনায়ক), ফারহান আহমেদ (নটিংহামশায়ার), তাজিম আলী (ওয়ারউইকশায়ার), চার্লি অ্যালিসন (এসেক্স), নোয়া কর্নওয়েল (মিডলসেক্স), রকি ফ্লিনটফ (ল্যাঙ্কাশায়ার), কেশানা ফনসেকা (ল্যাঙ্কাশায়ার), এড. জ্যাক (হ্যাম্পশায়ার), ডম কেলি (হ্যাম্পশায়ার), ফ্রেডি ম্যাকক্যান (নটিংহামশায়ার), হ্যারি মুর (ডার্বিশায়ার), হেইডন মাস্টার্ড (ডারহাম), থমাস রিউ (সোমারসেট), নোয়া থাইন (এসেক্স), রাফেল ওয়েদারল (নর্থামশায়ার), থিও ওয়াইলি (নর্থামশায়ার) ওয়ারউইকশায়ার)।

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit