শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

চৌগাছায় ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মৃত্যুর ৪ মাস ১৫ দিন পর জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবকেৃর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস উপস্থিত থেকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ঘাটপাড়ায় কবর থেকে এ লাশ উত্তোলন করেন। জাহিদুল ইসলাম উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় এক জন ইজিবাইক চালক ছিলেন।

নিহত জাহিদুল ইসলামের বড় ভাই হাবিবুর রহমান বলেন, ১১ বছর আগে আমার ছোট ভাই জাহিদুল ইসলাম (মোবাইলে মিসকল) মাধ্যমে প্রেম করে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া গ্রামের মখলেছ ফরাজির মেয়ে ফারজানা খাতুনকে বিয়ে করে। বিয়ে পর থেকে সে শশুর বাড়িতেই বসবাস করতো। সেখানে জাহিদুল ইসলাম ইজিবাইক চালাতো। মাঝে মাঝে বাড়ীতে বেড়াতেও আসতো। চলতি বছরের ২৫ জানুয়ারী মোবাইলে খবর পাই জাহিদুল ইসলাম মারা গেছে। আমরা সেখানে পৌঁছিয়ে দেখি তারা মৃতদেহ গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে বরফ দিয়ে কফিন করে রেখেছে। আমরা কফিন বাড়ীতে এনে ২৭ জানুয়ারী জানাযা করে দাফন করি।

নিহত জাহিদুল ইসলামের স্ত্রী ফারজানা বলেন, জাহিদুল ইসলামের সাথে আমার মোবাইলে পরিচয় পরে আমরা বিয়ে করি। সুখে শান্তিতেই কাটছিল আমাদের সাংসারিক জীবন। ২৫ জানুয়ারী ঘটনার দিন আমরা পরিবারের সকলেই রংপুর আÍীয় বাড়ীতে বেড়াতে যায়। জাহিদুল ইসলাম একা বাড়ীতে ছিলো। পরের দিন সকালে পাড়া প্রতিবেশীদের মোবাইলে খবর পাই জাহিদুল ইসলাম মারা গেছে। আমরা সেখান থেকে বাড়ীতে এসে জাহিদুল ইসলামের মরদেহ পাই। তখন সবাই বলে জাহিদুল স্টোক করে মারা গেছে।আমরা সরলমনে এটা বিশ্বাস করে জাহিদুলের লাশ গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে দাফন করি।

লাশ দাফনের কিছুদিন পর আমরা জানতে পারি শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাংলাবাজার রুংশি গ্রামের শওকত হোসেনের স্ত্রী ফরিদা বেগম ও আব্দুল মজিদ জমাদ্দারের ছেলে ইসমাইল হোসেন ও তাদের সহযোগীরা জাহিদুলকে হত্যা করেছে। এ কথা জানার পর আমি বাদি হয়ে শরীয়তপুর আদালতে ঐ দুইজনসহ অজ্ঞাত আরো দুইজনের নামে ৭ মার্চ ২০২৪ তারিখে মামলা দায়ের করি।

মামলা দায়েরের পর নড়িয়া থানা পুলিশ আসামী ফরিদা বেগমকে আটক করে। ফরিদা বেগম পুলিশের জিজ্ঞাসাবাদে জাহিদুলকে হত্যার কথা স্বীকার করে। এক পর্যায়ে আদালত লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য চৌগাছা থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রট গুঞ্জন বিশ্বাসকে নির্দেশ দেন। নির্দেশ প্রাপ্ত হয়ে মঙ্গলবার (১১ জুন) দুপুরে চৌগাছা ঊপজেলার সহকারী কমিশনার (ভূমি) গুনজন বিশ্বাস লাশ উত্তোলনের ব্যবস্থা করেন।

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit