শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

অনুগ্রহ করে অধিনায়কত্ব ছেড়ে দিন, বাবরকে বললেন শোয়েব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখছে পাকিস্তান। এতে শঙ্কায় আছে তাদের সুপার এইটে খেলাও। স্বাভাবিকভাবেই সমালোচনার তীরটা পুরো দলের মধ্যে সবচেয়ে বেশি অধিনায়ক বাবরের দিকেই ছোঁড়া হচ্ছে।

বিশ্বকাপের আগেও বাবর আজমকে অধিনায়কের দায়িত্ব দেওয়া নিয়ে হয়েছিল নানা আলোচনা এবং জল ঘোলা। এতকিছুর পর বাবর নিজেও এখন বেশ চাপেই আছেন। কারণ ব্যাট হাতেও ভাল কিছু করে দেখাতে পারছেন না, ভাল পারফর্ম করতে পারছেন। এমন অবস্থায় বাবরকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

বাবরকে নিয়ে শোয়েব মালিক বলেন, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি, অনুগ্রহ করে আপনি অধিনায়কত্ব ছেড়ে দিন। আপনি একজন প্রথম শ্রেণীর খেলোয়াড়। আর আপনি তখনই আপনার ক্লাস দেখাতে পারবেন যখন আপনার উপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি অধিনায়কত্ব থেকে দূরে থাকেন তবে সেটা তার জন্যই ভাল হবে।’

বলেন, ‘লোকেরা বাবর এবং রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে কথা বলে, আর সে কারণেই আপনি সাইম আইয়ুবকে নিয়ে এসেছিলেন। আর এবার তো টার্গেট ১২০ রান ছিল। তাহলে কেন আপনি আপনার স্ট্রাইক রেট উন্নত করার চেষ্টা করছেন? প্ল্যাটফর্মটিই ছিল এরকম। যদি একজন অধিনায়ক এবং একজন ব্যাটার হয়েও এই ধরনের পরিস্থিতিতে আপনার মস্তিষ্ক কাজ না করে। তাহলে আমি বলতে বাধ্য হব, এই দল ও টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের তাদের সমর্থন করা বন্ধ করতে হবে।’

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় কানাডার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সুপার এইটে জায়গা পেতে হলে এই ম্যাচ জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই তাদের সামনে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit