শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আম্পায়ার হৃদয়ের আউটটি না দিলেও পারত: রমিজ রাজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিতভাবে হারিয়ে দিবে বাংলাদেশ, এমনটাই ধরে নিয়েছিলেন বেশিরভাগ দর্শক ও সমর্থকরা। এমনটা ভাবাই তো স্বাভাবিক, কারণ বাংলাদেশ জয়ের জন্য ২০ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১১৪ রান। কিন্তু দেশবাসীকে হতাশ করে ম্যাচটা শেষ পর্যন্ত ৪ রানের ব্যবধানে হেরেই বসলো টাইগাররা।

ঠিক একই মাঠে আগেরদিন এরকম তীরে এসে তরী ডোবার দৃষ্টান্ত দেখিয়েছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে ১২০ রান করে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছিল তারা। বোলারদের নৈপুণ্য হোক কিংবা উইকেটের দোষ, এত কম রান তাড়া করে জিততে না পারাটাকে ‘ব্যর্থতা’ হিসেবেই বলেছেন বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক।

বাংলাদেশের জয়ের পথে মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাওহীদ হৃদয়ের আউট হওয়াটাই। সেখানেই ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার এবং বিশ্লেষক রমিজ রাজা।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল। সে ভয়ডরহীন ক্রিকেট খেলে। কিন্তু রাবাদার বলে তাকে এমনভাবে তাকে আউট দিয়েছেন আম্পায়ার, যেটি না দিলেও পারত। ওই আউট নাও হতে পারত।’

আউটটা না দিলে আম্পায়ার্স কলের ফাঁদে হৃদয়কে পড়তে হতো না, বাংলাদেশও ম্যাচটা জিতে যেত বলে মনে করেন তিনি, ‘সেটা আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল, তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারত। আর এমন সময়েই রাবাদা একটি দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছে। যার ফলে হৃদয় আউট হয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে।’

মাহমুদউল্লাহ রিয়াদ নিজের সর্বোচ্চটা দিয়ে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই ফেলেছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। রমিজ এ প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের একটি স্মরণীয় জয়ের জন্য একটি ছক্কা হলেই হতো। কিন্তু দুই ফুট দূরত্বে থেকে রিয়াদ আউট হয়ে গেল। সে যে ধরণের ছক্কা মেরে অভ্যস্ত, তেমন একটি বলও পেয়ে গিয়েছিল। তার আওতায়ও ছিল বলটি, কিন্তু অনেক জোরে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল।’

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit