শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বায়ুদূষণে ৪০ বছরে বিশ্বে অকালমৃত্যু প্রায় সাড়ে ১৩ কোটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা মহামারি। অকাল মৃত্যুর কারণ হিসেবে আমরা সাধারণত এসবকে দায়ী করি। কিন্তু সবার অগোচরে বিভিন্ন মানবসৃষ্ট প্রাকৃতিক দূষণও হতে পারে অসময়ে মৃত্যুর কারণ। যার মধ্যে বায়ুদূষণ অন্যতম।

সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে বায়ুদূষণের কারণে বিশ্বে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষের অকাল মৃত্যু হয়েছে। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমন আর দাবানলের মতো অন্যান্য উৎস এ দূষণের কারণ।
 
সবচেয়ে বেশি অকাল মৃত্যু হয়েছে এশিয়ায়। এই মহাদেশে ৯ কোটি ৮০ লাখের বেশি মানুষ অকালে প্রাণ হারিয়েছে, যাদের বেশির ভাগই চীন ও ভারতের। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও জাপানে অকালে প্রাণ হারানো মানুষের সংখ্যা ২০ থেকে ৫০ লাখ।
 
গবেষকরা বলছেন, এল নিনো এবং দ্য ইন্ডিয়ান ওশান ডাইপোলের মতো বিষয় বাতাসে দূষণের উপাদানগুলোর ঘনত্ব বাড়িয়ে দেয়। এতে বায়ুদূষণের প্রভাব আরও মারাত্মক হয়ে উঠছে। বাতাসে ঘুরে বেড়ানো পার্টিকুলেট ম্যাটার টু পয়েন্ট ফাইভ ক্ষুদ্রকণা নিশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলেও ক্ষতি হতে পারে।  

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা দিয়ে সুস্থ বা প্রতিরোধ করা যেত এমন রোগ বা পরিস্থিতিতে পড়ে মানুষ কম বয়সে মারা যাচ্ছে। এসব রোগের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুসের রোগ ও ক্যানসার। আবহাওয়ার ধরনের কারণে এ ধরনের মৃত্যু ১৪ শতাংশ বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে গবেষণায়।
 
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দাবানল ও যানবাহনের নির্গত গ্যাসসহ অন্যান্য কারণে সৃষ্ট বায়ুদূষণের প্রভাবে বিশ্বে প্রতিবছর ৬৭ লাখ মানুষ অকালে মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit