মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

যে কারণে বাংলাদেশি সমর্থকদের পাশে ওয়াসিম জাফর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৩ রানে আটকে দিয়ে প্রথমবারের মতো তাদের টি-টোয়েন্টি ফরম্যাটে হারানোর সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিল শান্ত-সাকিবরা। যদিও শেষ পর্যন্ত ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর এমন হারের পেছনে সমর্থক এবং ক্রিকেটাররা কোনো বিষয়কে দুষছেন এটি জানতে যেন বাকি নেই কারো।

সেই হারে তারা বড় দায় দেখছেন আম্পায়ারদের। ম্যাচের ১৫ তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বল মাঠের বাইরে গেলে, আম্পায়ার আউট দেওয়ায় সেটা হয়নি চার। যদিও পরে রিভিউয়ের মাধ্যমে সে যাত্রা উইকেট বাঁচান মাহমুদউল্লাহ। তবেই সেই ৪ রানই শেষ পর্যন্ত কাল হলো বাংলাদেশের এবং শেষ হাসির কারণ হলো প্রোটিয়াদের।

এমন কাছে গিয়ে আম্পায়ারদের ভুলে হারে হৃদয় ভেঙেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। যা বুঝতে পেরে বাংলাদেশি ভক্তদের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং কোচ ওয়াসিম জাফর।

ম্যাচের বেশ কিছু ভুল সিদ্ধান্তের সবকটিই বিপক্ষে গেছে বাংলাদেশের। বেশ কয়েকটি ওয়াইড বল ধরেননি আম্পায়াররা। শেষদিকে তাওহিদ হৃদয়কে আউটের আঙুল তুলে তো বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে আম্পায়াররা। যা রিভিউয়ে স্পষ্ট দেখা গেছে আম্পায়ার আউট না দিলে নিশ্চিতভাবেই বেঁচে যেতেন হৃদয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit