শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আম্পায়ারের ভুলেই কি কপাল পুড়ল বাংলাদেশের?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেছে বাংলাদেশ। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ু চাপের ম্যাচে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। অবশ্য এমন হারের পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। 

বাংলাদেশের ইনিংসের ১৬.২তম ওভারের ঘটনা। ওটনিয়েল বার্টমানের বলে ফ্লিক করতে চেয়েও পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। তার প্যাডে লেগে বল চলে যায় বাউন্ডারিতে। ওই মুহূর্তেই এলবির আবেদন তোলে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে সঙ্গে তাতে সাড়া দিয়ে আঙ্গুল তুলে দেন আম্পায়ার।

কিন্তু নিজের জায়গায় মাহমুদুল্লাহ ছিলেন স্পষ্ট। তাই নিয়ে নেন রিভিউ। টিভি রিপ্লেতে পাল্টে যায় সিদ্ধান্ত। ক্ষমা চেয়ে আম্পায়ারও সিদ্ধান্ত বদলে নেন! কিন্তু আম্পায়ারের ওই ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। কারণ সে সময় সিদ্ধান্ত বদলালেও লেগ বাই থেকে পাওয়া চারটি রান আর পায়নি বাংলাদেশ। নিয়ম অনুসারে, আউট দিলে ওই বল থেকে আসা রান ডেড হিসেবে ধরা হয়। কিন্তু সিদ্ধান্ত বদলে ওই আউটের সমীকরণ বদলালেও রানটা ডেডই ছিল। কম রানের ম্যাচে ওই চারটি রান হারিয়ে শেষ পর্যন্ত মাশুল দিতে হলো বাংলাদেশকে।  

ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ওই চার রানেই হেরে গেল বাংলাদেশ। নিয়ম অনুসারে প্রাপ্য ৪ রান পেলে নাসাউতে ম্যাচের ভাগ্য উল্টো হতে পারতো। আম্পায়ারের ওই এক সিদ্ধান্তে বিশ্বকাপে ২১তম ম্যাচে কপাল পুড়ল মাহমুদুল্লাহ রিয়াদদের।

বিশ্বকাপের ২১তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১১৩ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নাসাউর মন্থর উইকেটের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ থেমে যায় ১০৯ রানে।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১০:৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit