রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম

স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৭ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আবু রায়হান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার (১০ জুন ) রাতে  জয়পুরহাট-বগুড়া  সড়কের হারাইল  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবু রায়হান জয়পুরহাট সদর  উপজেলার রাংতা  গ্রামের শুকুর আলীর  ছেলে। 
ওসি হুমায়ূন কবির জানান, আবু রায়হান রাতে  জয়পুরহাট জেনারেল  হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হারাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায়  ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। 
ওসি আরও জানান,  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit