শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চীন-পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। এবারও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর। তার ওপরই আবার আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিতীয় মেয়াদে নতুন দপ্তরে বসার আগে চিরশত্রু পাকিস্তান—চীনের সঙ্গে তার কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

এস জয়শঙ্কর বলেন, ‘মোদির নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে জোর দেবে।’  

জয়শঙ্কর বলেন, যেকোনো দেশে বিশেষ করে গণতান্ত্রিক দেশে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করা অনেক বড় বিষয়। আজকের বিশ্ব অবশ্যই অনুভব করবে  ভারতে ব্যাপক রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান আছে।

জয়শঙ্কর বলেন, চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভিন্ন। সেখানকার সমস্যাগুলোও ভিন্ন। আমাদের ফোকাস থাকবে চীনের সাথে সীমান্ত ইস্যু সমাধান করা । আর পাকিস্তানের সঙ্গে আমরা বহু পুরাতন আন্ত সীমান্ত সন্ত্রাসবাদ সমস্যা সমাধানের চেষ্টা করব। এ সময় তিনি বলেন, বর্তমান এই সংঘাতপূর্ণ এবং বিভাজিত বিশ্বে মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতকে বিশ্ব বন্ধু হিসেবে স্থাপন করবে।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit