বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

অষ্টম দফায় মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন, যুদ্ধবিরতির ওপর জোর দেবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অষ্টম দফায় মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। এই সফরে তিনি যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেবেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতি প্রস্তাব করেন। ইসরায়েল ও হামাসকে সেই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে ইসরায়েল ও হামাস কেউই  বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মানতে চায়নি। ইসরায়েল পরে রাজি হয়েছে তবে হামাস বলেছে, বাইডেনের প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির কোনো সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় তারা মানবে না। 

এমন পরিস্থিতিতে ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি নেতারা বাগাড়ম্বর করছেন। অন্যদিকে হামাসও নীরব। এই পরিস্থিতিতে ব্লিঙ্কেন কতটা সফল হবেন সেটা দেখার বিষয়। 

সর্বশেষ সফরে ব্লিঙ্কেন মিশর এবং ইসরায়েলে যাবেন। খবরে বলা হয়েছে, বৈঠকে ব্লিঙ্কেন প্রথমে মিসরের প্রেসিডেন্ট আব্দেল আল ফাত্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। গাজায় যুদ্ধবিরতির জন্য মিসর কাজ করে যাচ্ছে। এরপর ব্লিঙ্কেন জেরুজালেম যাবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit