বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

‘জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে মাস্টার প্ল্যান করতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : রোববার (০৯ জুন) ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সুস্থ ও উন্নত জীবন যাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগর পরিকল্পনায় ভবিষ্যৎ চিন্তা করে মাস্টার প্ল্যান করতে হবে। বাংলাদেশ যেহেতু একটি ঘনবসতিপূর্ণ দেশ, স্বাভাবিকভাবেই আমাদের ভূমির পরিমাণ কম। তাই, যেকোনো মাস্টার প্ল্যান করতে হলে আমাদের মাথায় রাখতে হবে, ৫০ বছর পর কী হতে পারে। ১০০ বছর পরে এ প্ল্যান কতটুকু কাজে আসবে। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নগর পরিকল্পনা করলে, তা ভবিষ্যতে জনগণের শুধুই ভোগান্তি বাড়াবে।

সরকারের নেয়া সুনির্দিষ্ট পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থায় একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। একটা পরিকল্পনা থাকে। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে-২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন করা। এ পরিকল্পনার অংশ হিসেবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমার গ্রাম, আমার শহর বাস্তবায়ন করছি। গ্রামীণ মানুষ যাতে নগরবাসীদের মতো সুযোগ-সুবিধা পায় সেটা করা হচ্ছে।

তিনি আরও বলেন, 

বাংলাদেশ আয়তনে ছোট ঘনবসতি পূর্ণ দেশ হওয়ায়, এতগুলো মানুষের শহরে ঠিকমতো নাগরিক সুবিধা নিশ্চিত করা চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু তারপরও আমাদের গ্রামাঞ্চলে শহরের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষা, কাজের সুযোগ, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে গ্রামাঞ্চলে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের এ লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। তিনি গাজীপুর সিটি করপোরেশনকে সমৃদ্ধ ও যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য স্বাগত জানান। গাজীপুর সিটি এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক জাতীয় সেমিনারে আরও উপস্থিত ছিলেন করপোরেশন মেয়র জায়েদা খাতুন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবিবুর রহমান, গাজীপুর সিটির উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit