শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

‘কোহলির জুতার সমানও নয় বাবর’, বললেন পাকিস্তানের সাবেক স্পিনার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর আজমকে প্রায়শই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।তবে এবার পাকিস্তানি সংবাদমাধ্যমের ওপর চটেছেন দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। কোহলির জুতার সমানও নয় বাবর, এমনটাই জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই লড়াইকে সামনে রেখে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দেন কানেরিয়া। তিনি বলেন, ‘মানুষ বাবর আজমকে নিয়ে অনেক কথা বলে। সে সেঞ্চুরি করলে মিডিয়া তাকে কোহলির সঙ্গে তুলনা করে। আরে ভাই, সে কোহলির জুতার সমানও নয়। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনেই সে রান করতে পারছিল না। ৪৫-৪৬ হওয়ার পর আউট হয়ে গেল। ‘

‘পাকিস্তানকে তো এই ম্যাচ একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জেতার উচিত ছিল। কারণ পাকিস্তান বিশ্বকাপ জিতেছে। ক্রিকেট বিশ্বে তাদের বড় নাম আছে, অনেক কিংবদন্তি তৈরি করেছে। কিন্তু এভাবে পারফর্ম করলে খুবই খারাপ লাগে। লজ্জাজনক! এমনভাবেই কি ক্রিকেট খেলি আমরা?’

কানেরিয়ার মতে, আজ ভারতের সামনে পাত্তাই পাবে  না পাকিস্তান। টেস্টে ২৬১ উইকেট নেওয়া এই স্পিনার বলেন, ‘ভারত তাদের বাজেভাবে হারাবে।  ভারতকে হারানোর সামর্থ্য নেই তাদের। যখনই পাকিস্তান বিশ্বকাপে আসে, তখন তাদের বোলিং নিয়ে প্রশংসা চলতেই থাকে এবং বলা হয়ে থাকে তাদের বোলিংই ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের কারণেই প্রথম ম্যাচে হেরেছে তারা। ‘

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit