শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পাকিস্তান-ভারত ম্যাচ, অনুশীলনের আগে কোথায় ছিলেন আজম খান?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টারনাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।  আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না পাক শিবিরের। 

রোববার (৯ জুন) জিও নিউজ একটি সূত্রের বরাতে জানায়, ২৫ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটার আজম খানকে দল দলের অনুমীলন থেকে দূরে রাখা হয়েছিল। সূত্র মতে, আজম কোনো ব্যাটিং অনুশীলন পাননি, যা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং কোচ গ্যারি কার্স্টেনের কাছ থেকে তরুণ খেলোয়াড়দের মাঝে আস্থার অভাব তৈরি করেছে। 

এই সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হতাশাজনক হারের পর আজমের স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে ভক্তরা হতাশা প্রকাশ করার পরে, বিপর্যস্ত এ ক্রিকেটারের ওপর আরও চাপ তৈরি হয়েছে। আজম নেটিজেনদের দ্বারাও ট্রোলের শিকার হয়েছিলেন। পরে ইমাম উল হক আজমকে কৌশলে রক্ষা করার চেষ্টা করেন। 

ইমামুল হক বলেছিলেন একজন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের কারণে ম্যাচে ভাল পারফর্ম করতে পারছেন না। এদিকে, ধারণা করা হচ্ছে আজম খান তার ফিটনেস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নির্বাচন নিয়ে ভক্তদের সমালোচনা পর থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা তার সমস্ত পোস্ট মুছে ফেলেছেন অথবা কোনও কারণে সেগুলি প্রাইভেট করে রাখছেন। যাতে করে নেটিজেনরা কোনো মন্তব্য করতে না পারে। 

২০১৮ সালের জুলাই মাসে আন্তর্জাতিক অভিষেক শুরু করেন আজম খান। তার পর থেকে পাকিস্তানের হয়ে টি২০ তে সংগ্রাম করছেন। সব মিলিয়ে ১৩ ইনিংসে মাত্র 88 রান করেছেন এই তরুণ ক্রিকেটার।

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit