শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

হেরে গিয়েও মোদির মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, কে এই ভাগ্যবান?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হবে শপথগ্রহণ। তার আগেই এদিন নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা অনেকটা প্রস্তুত করে ফেলেছে এনডিএ নেতারা। সেই তালিকায় আছেন হেরে যাওয়া বিজেপি নেতা রবনীত সিং বিট্টুও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এবারের লোকসভা নির্বাচনে হেরে গেলেও মন্ত্রী করা হচ্ছে পাঞ্জাবের বিজেপি নেতা রবনীত সিং বিট্টুকে। রোববার বিকালে টাইমস অব ইন্ডিয়ার লাইভ আপডেট থেকে এমন তথ্যই জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে রবনীত সিং বিট্টু বলেছেন, ‘নির্বাচনে হেরে গেলেও এনডিএ সরকার যে আমাকে তাদের মন্ত্রিসভায় বেছে নিয়েছে, সেটা একটা বড় ব্যাপার। ‘

তিনি আরো বলেন, ‘আসলে এবার পাঞ্জাবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামি ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি যাতে জিততে পারে, তার জন্য প্রস্তুতি শুরু করব আমি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতের ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি। অন্যান্য দলের পাওয়া আসনসংখ্যা ১৮টি। 

তাৎপর্যপূর্ণ বিষয় হল- এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। কারণ ৫৪৫ আসনের (দুটি মনোনীত আসনসহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। সেখানে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি। তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। 

এই পরিস্থিতিতে বুধ ও শুক্রবার দফায় দফায় এনডিএ শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেন মোদি-অমিত শাহরা। শুক্রবারই এনডিএ-র বৈঠকে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদিকে সংসদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তৃতীয়বারের মতো সরকার গঠনের অনুমতি চান মোদি। 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit