শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ড উগান্ডার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে উগান্ডা। জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। বল হাতে প্রতিপক্ষের সামনে প্রতিরোধ গড়ে তুললেও ব্যাট হাতে দাঁড়াতেই পারছে না। আফগানিস্তানের পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল উগান্ডার ব্যাটিং লাইনআপ। ১২ ওভারে মাত্র ৩৯ রান তুলতেই গুটিয়ে গেল তারা। নাম লেখাল টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ডে।

ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন একাই ধসিয়ে দিয়েছেন উগান্ডার ব্যাটিং লাইনআপকে। ১১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া আলজারি জোসেফ ২ টি এবং রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল, গুদাকেশ মোতি একটি করে উইকেট শিকার করেছেন। ক্যারিবীয়দের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৪ রানে হেরেছে উগান্ডা। দলটির হয়ে সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত ছিলেন জুমা মিয়াজি। এছাড়া দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ড এতদিন ছিল নেদারল্যান্ডসের। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১০.৩ ওভারে ৩৯ রানের অলআউট হয়েছিল তারা। এবার সেখানে নাম লিখিয়েছে উগান্ডাও। দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডও  নেদারল্যান্ডসেরই। শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিলেন তারা।  এই তালিকায় তৃতীয় স্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অল-আউট হয়েছিল ক্যারিবীয়রা। আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে অল আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজের পরেই অবস্থান করছিল উগান্ডা। এবার সকলকে ছাড়িয়ে এক নম্বরে উঠে এসেছে তারা।

এর আগে ব্যাট হাতে শুরুতে ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং জনসন চার্লস দলকে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। উগান্ডাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আলপেস রামজানি। ৪.৩ ওভারে কিংকে বোল্ড করে সাজঘরের পথ দেখান। দলীয় ৪১ এবং ব্যাক্তিগত ১৩ রানে ফেরেন তিনি। চার্লসকে সঙ্গ দিতে মাঠে আসেন নিকোলাস পুরান। আজ তার সামনে ছিল টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার সুযোগ। কিন্তু অল্পের জন্য রেকর্ড গড়া হয়নি তারা। ক্রিস গেইলকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। রেকর্ড গড়ার পথে বেশ ভালো ভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ২২ রানে মাসাবার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরে যান পুরান।  

ক্যারিবীয় ব্যাটারদের হাত খুলে খেলার খুব একটা সুযোগ দেননি উগান্ডার বোলাররা। জনসন চার্লস (৪৪), রোভম্যান পাওয়েল (২৩) ও শেরফান রাদারফোর্ড (২২) কাউকেই খোলসের বাইরে বের হতে দেয়নি ব্রায়ান মাসাবার দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয় ঝড় আটকে দেয় তারা। শেষদিকে আন্দ্রে রাসেলের দিকে তাকিয়ে ছিল দল। শুরুতে ধীরেগতিতে রান করলেও পরে রানের চাকায় গতি আনেন এই ক্যারিবীয় তারকা। তার ১৭ বলে ৩০ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় দুইবারের চ্যাম্পিয়নরা। রাসেলের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৬টি চারের মার। উগান্ডার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অধিনায়ক ব্রায়ান মাসাবা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন আলপেশ রামজানি, কসমস কেউয়াটা ও দীনেশ নাকরানি।

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit