শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

অনিবন্ধিত ৩ লাখেরও বেশি হজযাত্রীকে ফেরালো সৌদি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরব শনিবার বলেছে, নিরাপত্তা বাহিনী হজ শুরুর আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১৫৩,৯৯৮ জন বিদেশিকে সরিয়ে নেয়া হয়েছে, এসব বিদেশি প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।

এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরও ১৭১,৫৮৭ জনকে আটক করেছে। যারা সৌদি আরবে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এই বার্ষিক হজ অনুষ্ঠানের সময় ভিড় ব্যবস্থাপনা একটি প্রধান উদ্বেগের বিষয়। সরকারী পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন।

১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে, সামর্থবান প্রত্যেক মুসলমানের অবশ্যই জীবনে একবার হজ্জ পালনের বিধান রয়েছে। এটি সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে অন্তত চার দিন ধরে সম্পন্ন করা একটি ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক আচার-অনুষ্ঠান।

অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায়, কারণ আনুষ্ঠানিক পারমিট এবং ভ্রমণ প্যাকেজগুলো অত্যন্ত ব্যয়বহুল। এ ছাড়া প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit