শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

অজগরের পেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাংয়ের। সেখানে তিনদিন ধরে নিখোঁজ ছিলেন এক নারী। দীর্ঘ সময় পর তার সন্ধান মিলেছে। তবে তা যেনতন কোনো জায়গায় নয়, ওই নারীর খোঁজ মিলেছে আস্ত এক অজগরের পেটের ভেতরে। শনিবার স্থানীয়রা ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।

বলা হয়েছে, অজগরের পেট থেকে নারীর দেহ উদ্ধারের ঘটনায় হুলুস্থুল পড়ে গেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাংয়েন এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৬ ফুটের একটি অজগরের পেট থেকে ওই নারীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই নারীর নাম ফরিদা।

কালেম্পাং গ্রামের প্রধান সুয়ার্দি রোসি এএফপিকে জানান, ফরিদা বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। রাতে বাসায় না ফেরায় তার খোঁজ শুরু করা হয়। এমনকি শুক্রবার সারাদিনেও তার খোঁজ মেলেনি। এ ঘটনায় পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়।

তিনি জানান, শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে ফরিদার কিছু জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন স্থানীয়দের সন্দেহ হয়। এরপর জঙ্গলে ঢুকতেই তারা বিরাট অজগর দেখতে পান। এ সময় এটির নড়াচড়ার মতো অবস্থাও ছিল না। এতে গ্রামবাসীর সন্দেহ আরও দৃঢ় হয়। পরে গ্রামবাসীরা অজগরের পেট কেটে ফেলার সিদ্ধান্ত নেন। আর পেট কাটতেই সেখানে ফরিদার দেহের সন্ধান মেলে।

বন অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে সাম্প্রতিক অতীতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর প্রদেশের তিনানগিয়ো জেলায় অজগরের পেট থেকে এক কৃষকের দেহ উদ্ধার করা জয়। এ ছাড়া ২০১৮ সালে দক্ষিণপূর্ব সুলায়েসির মুনা শহরে অজগরের পেট থেকে এক নারীর দেহ উদ্ধার করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit